এলাহাবাদে ভাঙের নেশা কাটাতে লাগবে এক সপ্তাহ! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যে শোরগোল – এবেলা
এবেলা ডেস্কঃ
February 28, 202610:12 am
নয়াদিল্লি: “এলাহাবাদে ভাঙের নেশা কাটাতে অন্তত এক সপ্তাহ তো লাগবেই!” Supreme \titleonly কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের এমন রসিকতায় এখন মজেছে নেটপাড়া। হোলির ছুটির পর মামলার শুনানির দিন ধার্য করার সময় মজার ছলেই এই মন্তব্য করেন তিনি।
সুরেশ দেবী বনাম এলাহাবাদ হাইকোর্ট মামলার শুনানি পিছিয়ে দেওয়ার প্রেক্ষাপটে প্রধান বিচারপতি জানান, রঙের উৎসবের আমেজ এবং ভাঙের প্রভাব কাটিয়ে উঠতে এলাহাবাদের মানুষের কিছুটা সময় প্রয়োজন। তাঁর এই অভাবনীয় রসবোধ দেখে মুগ্ধ সমাজমাধ্যম। নেটিজেনদের একাংশ বিচারপতির এই বাস্তববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলছেন, বিচারব্যবস্থার মতো গুরুগম্ভীর পেশায় এমন রসবোধ বিরল। যদিও কেউ কেউ এই মন্তব্য নিয়ে ভিন্নমত পোষণ করেছেন, তবে সিংহভাগ মানুষই প্রধান বিচারপতির এই খোলামেলা মেজাজকে ইতিবাচকভাবেই দেখছেন।

