লেটেস্ট নিউজ

এসআইআর: আজই প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, কীভাবে দেখবেন নিজের নাম? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর চূড়ান্ত তালিকা আজ, শনিবার প্রকাশিত হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, দুপুরের মধ্যেই এই তালিকা জনসমক্ষে আসবে। Supreme \titleonly কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকদের যাচাই করা এই তালিকায় ভোটাররা অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই নিজেদের নাম পরীক্ষা করে নিতে পারবেন।

অনলাইনে নাম দেখার জন্য ভোটারদের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (eci.gov.in), রাজ্য সিইও দপ্তরের পোর্টাল বা ‘ECI Net’ অ্যাপ ব্যবহার করতে হবে। সেখানে এপিক (EPIC) নম্বর দিয়ে সার্চ করলেই নামের বর্তমান স্থিতি জানা যাবে। যাদের নাম এখনও যাচাইধীন, তাদের ক্ষেত্রে ‘অ্যাডজুডিকেশন’ এবং নাম বাদ গেলে ‘ডিলিটেড’ লেখা থাকবে।

অফলাইনে তালিকাটি বিডিও, এসডিও এবং জেলা শাসকের দপ্তরে পাওয়া যাবে। রাজনৈতিক দলগুলিকে পেন ড্রাইভে এই তালিকা প্রদান করা হবে। তবে আপাতত বুথ স্তরে বা বিএলও-দের কাছে এই তালিকা দেখার সুযোগ থাকছে না; পরবর্তীকালে তা বুথে পাওয়া যাবে বলে কমিশন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *