লেটেস্ট নিউজ

এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানির নেপথ্যে তৃণমূলের গভীর চক্রান্ত, অভিযোগ সুকান্ত মজুমদারের – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানি নিয়ে এবার সরাসরি শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সামান্য ত্রুটির কারণে শুনানিতে ডেকে পাঠিয়ে জনমনে অসন্তোষ তৈরি করা হচ্ছে বলে তাঁর দাবি। বালুরঘাটের সাংসদ অভিযোগ করেছেন যে, তৃণমূল পরিচালিত প্রশাসন পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং এই ব্যবস্থার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে।

বিজেপি নেতার মতে, বিভিন্ন এলাকায় বিডিও এবং এসডিওদের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে নোটিশ পাঠিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। তিনি স্পষ্ট জানান যে বিডিওরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করলেও আদতে তারা তৃণমূলের নির্দেশেই সাধারণ মানুষকে হয়রান করছেন। ফারাক্কার বিধায়কের বিডিও অফিস ভাঙচুরের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন যে, রাজ্য প্রশাসনের একাংশ এই চক্রান্তের পেছনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *