লেটেস্ট নিউজ

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের চরম হুঁশিয়ারি! রাজ্যের ডিজির বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নজিরবিহীন কড়া অবস্থান নিল Supreme \titleonly কোর্ট। শুক্রবার মামলার শুনানিতে শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে যে, রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলে সরাসরি পুলিশ ডিজি পীযূষ পাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। আদালতের এই মন্তব্য রাজ্য প্রশাসনের অন্দরে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

ডিজি-কে হলফনামা জমার নির্দেশ

এদিন শুনানির সময় নির্বাচন কমিশন অভিযোগ করে যে, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। এর প্রেক্ষিতে Supreme \titleonly কোর্ট নির্দেশ দিয়েছে, এই অভিযোগ মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা হলফনামা দিয়ে ডিজি-কে জানাতে হবে। এমনকি পরবর্তী শুনানি পর্যন্ত নতুন কোনো অশান্তি ঘটলে তাও হলফনামায় উল্লেখ করতে হবে। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

কমিশন ও রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ আদালত

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ এদিন রাজ্যের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন। প্রধান বিচারপতি মন্তব্য করেন, রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে গভীর বিশ্বাসের ঘাটতি রয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে বিচারবিভাগীয় হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। ভোটার তালিকার কাজে আপত্তির ফর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনায় কেন এখনও এফআইআর হয়নি, তা নিয়েও এর আগে ডিজি-কে শোকজ করেছিল আদালত।

কেন্দ্রীয় বাহিনী ও বিশেষ নজরদারি

শুনানি চলাকালীন নির্বাচন কমিশন রাজ্যে এসআইআর-এর কাজ নির্বিঘ্নে করার জন্য কেন্দ্রীয় বাহিনী আনার পরামর্শ দেয়। আদালত জানিয়েছে, নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে রাজ্য পুলিশের ডিজি এবং সংশ্লিষ্ট জেলাশাসকরা সরাসরি দায়বদ্ধ থাকবেন। পাশাপাশি, ভোটার তালিকার সংশোধনের কাজ তদারকি করার জন্য কলকাতা হাইকোর্টকে কয়েকজন আধিকারিক নিযুক্ত করার অনুরোধও জানিয়েছে Supreme \titleonly কোর্ট।

রাজ্য সরকারের তৈরি করা এই ‘ব্যতিক্রমী পরিস্থিতি’ সামাল দিতে শীর্ষ আদালতের এই কড়া মনোভাব নবান্নের ওপর চাপ কয়েক গুণ বাড়িয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *