লেটেস্ট নিউজ

এসআইআরের জেরে ফের পিছোল কসবা গণধর্ষণ মামলার শুনানি, ক্ষুব্ধ সরকারি কৌঁসুলি – এবেলা

এবেলা ডেস্কঃ

এসআইআর (SIR) সংক্রান্ত জটিলতায় ফের পিছিয়ে গেল কসবা আইন কলেজের বহুচর্চিত গণধর্ষণ মামলার শুনানি। সোমবার আলিপুর জেলা আদালতে এই মামলার শুনানির দিন ধার্য থাকলেও বিচারক অন্য কাজে ব্যস্ত থাকায় প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আগামী ১৮ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত।

এদিন শুনানির সময় প্রেসিডেন্সি জেল থেকে তিন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছিল এবং জামিনে থাকা চতুর্থ অভিযুক্তও উপস্থিত ছিলেন। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক বর্তমানে এসআইআরের দায়িত্ব সামলাচ্ছেন বলে শুনানি মুলতুবি করে দেওয়া হয়। অভিযুক্তদের আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার পক্ষে সওয়াল করেছেন।

বারবার মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় তীব্র উষ্মা প্রকাশ করেছেন সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায়। সাক্ষী আদালতে এসেও ফিরে যাওয়ায় সরকারি পক্ষ থেকে ক্ষোভ জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। দ্রুত ন্যায়বিচারের আশায় আপাতত ১৮ এপ্রিলের দিকে তাকিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *