লেটেস্ট নিউজ

এসবিআই গ্রাহকদের জন্য সতর্কতা: একটি ভুয়ো এপিকে লিঙ্কেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের গ্রাহকদের ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি সম্পর্কে সতর্ক করেছে। বর্তমানে প্রতারকরা ব্যাংক কর্মকর্তা সেজে কেওয়াইসি আপডেট বা অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভয় দেখিয়ে এসএমএস ও হোয়াটসঅ্যাপে ক্ষতিকারক ‘APK’ লিঙ্ক পাঠাচ্ছে। এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ ইনস্টল করলেই ফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের হাতে এবং মুহূর্তেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে। এছাড়া এআই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ভিডিও কলের মাধ্যমেও বিনিয়োগের ফাঁদ পাতা হচ্ছে।

সুরক্ষিত থাকতে এসবিআই পরামর্শ দিয়েছে যে, কোনো অজানা উৎস থেকে আসা লিঙ্কে ক্লিক বা ফাইল ডাউনলোড করা যাবে না। ব্যাঙ্কের যাবতীয় অফিসিয়াল অ্যাপ শুধুমাত্র গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ-স্টোর থেকে ইনস্টল করতে হবে। কেওয়াইসি সংক্রান্ত প্রয়োজনে সরাসরি শাখায় যোগাযোগ করা এবং ব্যক্তিগত তথ্য বা ওটিপি কারো সঙ্গে শেয়ার না করাই শ্রেয়। কোনো অ্যাপ ডাউনলোডের আগে তার রিভিউ এবং ডাউনলোড সংখ্যা যাচাই করা একান্ত জরুরি।

সন্দেহজনক কোনো ঘটনার সম্মুখীন হলে গ্রাহকদের দ্রুত ‘phishing@sbi.co.in’ ঠিকানায় ইমেল করতে অথবা হেল্পলাইন নম্বর ‘১৯৩০’-তে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখবেন, আসল অ্যাপের ডাউনলোড সংখ্যা সবসময় বেশি থাকে এবং তাতে ব্যবহারকারীদের বিশ্বাসযোগ্য রিভিউ থাকে। সাইবার অপরাধীদের থেকে বাঁচতে সর্বদা সচেতন থাকুন এবং গুগল বা অ্যাপল স্টোর ব্যতীত অন্য কোনো থার্ড-পার্টি লিঙ্ক থেকে দূরে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *