এসি কামরায় উঠেই হাতসাফাই! চার বছরে ১০৪ কোটি টাকার জিনিস চুরি করলেন যাত্রীরা – এবেলা

এসি কামরায় উঠেই হাতসাফাই! চার বছরে ১০৪ কোটি টাকার জিনিস চুরি করলেন যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতীয় রেলের এসি কামরায় যাত্রীদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পত্তি চুরির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আরটিআই রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত যাত্রীরা অন্তত ১.২৭ কোটি বেডরোল সামগ্রী চুরি করেছেন। এর ফলে বিগত চার বছরে রেলের প্রায় ১০৪.৫১ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। পরিসংখ্যান বলছে, প্রতি হাজার যাত্রীর মধ্যে একজন রেলের দেওয়া লিনেন সামগ্রী ব্যাগে ভরছেন। চুরি রুখতে রেল কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।

সবচেয়ে বেশি চুরি গিয়েছে ফেস টাওয়াল, যার পরিমাণ ৪৬.৪৫ লাখ। এছাড়াও ৪১.১৩ লাখ বেডশিট, ২৩.৫৯ লাখ পিলো কভার, ১২.৯৫ লাখ কম্বল এবং ২.৭৬ লাখ বালিশ গায়েব হয়েছে। চুরির তালিকায় শীর্ষে রয়েছে বিকানের ডিভিশন, যেখানে ২৫.৭৬ লাখ সামগ্রী চুরি গিয়েছে। এরপরই রয়েছে রাঁচী, দিল্লি ও মুম্বই ডিভিশনের স্থান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *