ওটি টেবিলে জায়গা নেই, ১৫০ কেজির শরীর নিয়ে যমের দুয়ার থেকে ফিরলেন রোগী – এবেলা
এবেলা ডেস্কঃ
১৫০ কেজি ওজনের ভারে হার মানছিল অপারেশন টেবিলও! কার্যত আসাম্ভব জেনেও ফিরিয়ে দিয়েছিল একের পর এক হাসপাতাল। কিন্তু হার মানেননি কলকাতার চিকিৎসকরা। দমদমের ৫৮ বছর বয়সি এক প্রৌঢ়ের ভেঙে যাওয়া কোমরের হাড় জুড়ে অসাধ্য সাধন করলেন ডা. সুজয় কুণ্ডু ও তাঁর টিম।
অতিরিক্ত মেদ ও শারীরিক জটিলতার কারণে অস্ত্রোপচার ছিল রীতিমতো প্রাণঘাতী। সাধারণ ওটি টেবিল ১২০ কেজির বেশি ওজন সইতে পারে না, সেখানে রোগীর ওজন ১৫০ কেজি। চিকিৎসকরা বুদ্ধি খাটিয়ে তিনটি টেবিলের সমন্বয়ে ওজন ভাগ করে এক অভিনব পদ্ধতিতে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।
হিপ জয়েন্টের নিচের হাড় পাঁচটি টুকরো হয়ে গিয়েছিল তাঁর। দীর্ঘ লড়াইয়ের পর সফল অস্ত্রোপচার শেষে এখন সুস্থতার পথে সেই রোগী। চিকিৎস বিজ্ঞানের এই জয়জয়কার এখন শহরজুড়ে চর্চার বিষয়।

