ওন্দায় বিজেপি নেতার বাড়ি পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর – এবেলা
এবেলা ডেস্কঃ
বাঁকুড়ার ওন্দায় আক্রান্ত বিজেপি নেতা তাপস বারিকের বাড়িতে পৌঁছে আর্থিক সাহায্য দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বুধবার রাতে বাড়িতে আগুন লাগিয়ে সপরিবারে হত্যার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। নেতার দাবি, বিজেপি করার অপরাধেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
তদন্তে গাফিলতি ও প্রমাণ লোপাটের অভিযোগে পুলিশকে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শুভেন্দু। নির্দিষ্ট সময়ের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে হাই কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে, তৃণমূল এই ঘটনাকে বিজেপির ‘নোংরা রাজনীতি’ বলে পাল্টা কটাক্ষ করেছে।

