লেটেস্ট নিউজ

ওন্দায় বিজেপিতে বড়সড় ভাঙন: গঙ্গাজলে ‘শোধন’ করে তৃণমূলে ফিরলেন শতাধিক কর্মী – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার ওন্দায় বড়সড় রাজনৈতিক পটপরিবর্তন ঘটল। ওন্দার নিকুঞ্জপুর হাইস্কুল মোড়ে আয়োজিত এক সভায় বিজেপি ছেড়ে আসা ২০টি পরিবারের শতাধিক সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপির এক সময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় বিপুল সংখ্যক কর্মীর দলবদল স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

যোগদান কর্মসূচিতে এক নজিরবিহীন দৃশ্য দেখা যায়, যেখানে দলবদলকারী কর্মীদের ‘পাপ মুক্ত’ করতে মঞ্চেই কলস ভর্তি গঙ্গাজলে স্নান করানো হয়। তৃণমূল নেতৃত্বের দাবি, বিভাজনের রাজনীতি ছেড়ে উন্নয়নের পথে ফেরাকে পবিত্র করতে এই শোধন প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এই কর্মীদের অধিকাংশই অতীতে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল এই প্রক্রিয়াকে ‘ঘরে ফেরা’ বলে অভিহিত করলেও বিজেপি একে সস্তা প্রচারের কৌশল হিসেবে কটাক্ষ করেছে। অন্যদিকে, বাম শিবির গঙ্গাজলে রাজনৈতিক পাপ ধোয়ার এই প্রচেষ্টাকে তীব্র সমালোচনা করেছে। নির্বাচনের আগে ওন্দার এই দলবদল ভোটের সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *