ওবিসি সংরক্ষণে বিরাট ধাক্কা রাজ্য সরকারের! হাইকোর্টের নির্দেশে ‘A’ ও ‘B’ ক্যাটেগরি সম্পূর্ণ বিলুপ্ত – এবেলা

ওবিসি সংরক্ষণে বিরাট ধাক্কা রাজ্য সরকারের! হাইকোর্টের নির্দেশে ‘A’ ও ‘B’ ক্যাটেগরি সম্পূর্ণ বিলুপ্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাজ্য সরকারের ওবিসি (OBC) সংরক্ষণ নীতিতে এক বিরাট ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। অকার্যকর ঘোষণা করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে নতুন নিয়মে দেওয়া সমস্ত ওবিসি-এ (OBC-A) এবং ওবিসি-বি (OBC-B) শংসাপত্র।

বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অনুজ সিংহের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রাজ্যে এখন থেকে আর ওবিসি-এ বা বি—এমন কোনো আলাদা শ্রেণী বিভাগ থাকবে না। ফলে, এর ওপর ভিত্তি করে অতীতে দেওয়া সমস্ত সার্টিফিকেটের আইনি বৈধতা বাতিল হয়ে গেল।

বিপাকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা

আদালতের এই রায়ে সবথেকে বড় সংকটে পড়েছেন সেই সাধারণ মানুষ ও তরুণ প্রজন্ম, যারা নতুন নিয়মে ওবিসি শংসাপত্র বানিয়েছিলেন।

  • শিক্ষা বা চাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটগুলো আর কোনো কাজে আসবে না।
  • এখন থেকে তাদের ‘সাধারণ শ্রেণি’ (Unreserved Category) হিসেবেই বিবেচনা করা হবে।
  • এক লহমায় সংরক্ষণ সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়া ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে।

কী ছিল এই আইনি জটিলতার মূল কারণ? ২০১০ সালের পর রাজ্যে ওবিসিদের ‘এ’ ও ‘বি’ শ্রেণীতে ভাগ করা হয়। কিন্তু তালিকা তৈরি এবং নমুনার নির্ভরযোগ্যতা নিয়ে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, মাত্র আড়াই হাজার মানুষের নমুনার ওপর নির্ভর করে ১৪২টি জনগোষ্ঠীকে এই তালিকায় ঢোকানো হয়েছিল। পূর্বে সুপ্রিম কোর্টও হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি। দীর্ঘ আইনি টানাপোড়েন শেষে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই বিভাজন পুরোপুরি খারিজ করে দিল, যা রাজ্যের সামগ্রিক সংরক্ষণ ব্যবস্থাকে আমূল বদলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *