কংগ্রেসের নিয়মই কি শেষ কথা, বন্দে মাতরম বিতর্কে বোমা ফাটালেন শিবকুমার! – এবেলা

কংগ্রেসের নিয়মই কি শেষ কথা, বন্দে মাতরম বিতর্কে বোমা ফাটালেন শিবকুমার! – এবেলা

এবেলা ডেস্কঃ

কর্নাটক সরকারে কংগ্রেসের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা করলেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। সরকারি এবং জাতীয় অনুষ্ঠানে এখন থেকে ‘বন্দে মাতরম’-এর প্রথম দু’টি স্তবকই গাওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কর্নাটকে জাতীয় স্তোত্রের ছয়টি স্তবকই গাওয়ার যে প্রসঙ্গ উঠেছিল, তা তাঁর অজ্ঞাতসারেই ঘটেছিল বলে দাবি করেছেন তিনি। ভবিষ্যতে সরকারি সমস্ত অনুষ্ঠানে কংগ্রেসের নির্ধারিত নীতিই কঠোরভাবে মেনে চলা হবে বলে তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা।

সম্প্রতি এই জাতীয় স্তোত্র পাঠ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির ১৯৩৭ সালের সিদ্ধান্ত অনুযায়ী, জনসমাবেশ ও জাতীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দু’টি স্তবক গাওয়ার নিয়ম রয়েছে। দলের বক্তব্য, স্তোত্রের পরবর্তী অংশগুলিতে নির্দিষ্ট দেবদেবীর উল্লেখ থাকায় তা সব সম্প্রদায়ের কাছে সর্বজনগ্রাহ্য নাও হতে পারে। অন্যদিকে, কংগ্রেসের এই অবস্থানকে ভোটব্যাঙ্কের রাজনীতি এবং জাতীয় স্তোত্রের প্রতি চরম আসাম্মান বলে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধী দল বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *