‘ককরোচ’ হাতে আন্দোলনই টার্নিং পয়েন্ট! প্লেনামে নতুন পথের খোঁজ সিপিএমের – এবেলা

এবেলা ডেস্কঃ
জাতীয় ও রাজ্য রাজনীতির পরিবর্তিত পরিস্থিতিতে নতুন রাজনৈতিক পথের দিশা খুঁজতে কল্যাণীতে শুরু হয়েছে সিপিএমের দুই দিনের সাংগঠনিক প্লেনাম। শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে গড়ে ওঠা ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজ্যের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে চিহ্নিত করেছে নেতৃত্ব। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি ও রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মতে, মোদি সরকারের বিরোধিতায় আগামী দিনে দেশজুড়ে ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থীর রণকৌশল এবং জোরালো আন্দোলন গড়ে তোলাই এখন দলের প্রধান লক্ষ্য।
পাশাপাশি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও যাদবপুর প্রসঙ্গ নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন মহম্মদ সেলিম। তিনি অভিযোগ করেন, তৃণমূল ও বিজেপি উভয় দলই রাজ্য রাজনীতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, নন্দীগ্রামের বিশৃঙ্খলা ও অতীতের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দলের কাছে প্রয়োজনীয় তথ্য ও অডিও কথোপকথন সংরক্ষিত রয়েছে, যা প্রয়োজনে প্রকাশ্যে আনা হতে পারে।
