কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের! এক দশক পর WBHS-এ বড় সিদ্ধান্ত, কতটা মিলবে সুবিধা? – এবেলা

কপাল খুলল রাজ্য সরকারি কর্মীদের! এক দশক পর WBHS-এ বড় সিদ্ধান্ত, কতটা মিলবে সুবিধা? – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ প্রায় ১০ বছর পর অবশেষে রাজ্য সরকারের ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (WBHS)-এর অধীনে চিকিৎসার অনুমোদিত খরচের হার বা রেট সংশোধিত হতে চলেছে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে এই নতুন রেট কার্যকর করার নির্দেশিকা জারি করা হয়েছে। ২০০৯ সাল থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত প্রায় ৩.৫৩ লক্ষ কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা এই স্কিমের আওতায় চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন। এতদিন চিকিৎসার খরচ বহুগুণ বাড়লেও রেট পুরোনো থাকায় সমস্যা হচ্ছিল। কেন্দ্রীয় চিকিৎসা স্কিম (CGHS)-এর রেটের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পরিবর্তন আনা হচ্ছে, যেখানে হাসপাতালের গ্রেড, অবস্থান এবং অ্যাক্রেডিটেশন বিবেচনা করা হবে।

দীর্ঘ প্রতীক্ষিত এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড নার্সিংহোম (APHNH)। সংগঠনের সচিব রাজীব কুমার পান্ডে সরকারের এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক বলে অভিহিত করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তবে নির্দেশিকায় জানানো হয়েছে, WBHS-এর নতুন হার কোনোভাবেই CGHS-এর সংশোধিত সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারবে না। এছাড়া Kolkata (Tier 1) শহরের তুলনায় Tier 2 ও Tier 3 শহরের হাসপাতালের ক্ষেত্রে খরচের হার যথাক্রমে ১০% ও ২০% কম নির্ধারণ করা থাকবে। এর আগে এই স্কিমের সর্বোচ্চ চিকিৎসার খরচ ১.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *