লেটেস্ট নিউজ

কবে বঙ্গ সফরে নীতিন? – এবেলা

এবেলা ডেস্কঃ

বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্বভার গ্রহণের পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন নীতিন নবীন। কেন্দ্রীয় নেতৃত্বের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে তৎপরতা তুঙ্গে। আগামী ২৭ জানুয়ারি তিনি কলকাতা পৌঁছোবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, কলকাতায় পা রাখার পরদিনই অর্থাৎ ২৮ জানুয়ারি নীতিন নবীন বর্ধমান সফরে যাবেন। তবে বর্ধমানে কি কোনো বিশাল জনসভা অনুষ্ঠিত হবে, নাকি দলীয় সংগঠনকে মজবুত করতে শুধুমাত্র রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক করবেন তিনি, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের ধারণা, সামনেই বড় কোনো চ্যালেঞ্জ থাকায় বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ জেলা থেকে সংগঠনের নাড়ির স্পন্দন বুঝে নিতে চাইছেন নবনিযুক্ত এই সর্বভারতীয় সভাপতি। বর্ধমান সফর শেষ করেই তিনি সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *