কম সুদে পার্সোনাল লোন পেতে সিবিল স্কোর কত হওয়া জরুরি জানুন – এবেলা
এবেলা ডেস্কঃ
পার্সোনাল লোন নেওয়ার পরিকল্পনা করছেন? তবে আবেদনের আগে অবশ্যই নিজের সিবিল স্কোর যাচাই করে নিন। কারণ আপনার ক্রেডিট স্কোরের ওপর ভিত্তি করেই ব্যাঙ্ক ঋণের সুদের হার নির্ধারণ করে।
সাধারণত ৭৫০ থেকে ৮০০-এর উপরে সিবিল স্কোর থাকলে ব্যাঙ্ক খুব সহজেই লোন অনুমোদন করে এবং সুদের হারও তুলনামূলক অনেক কম থাকে। অন্যদিকে স্কোর ৭০০-এর নিচে নেমে গেলে লোন পেতে যেমন সমস্যা হয়, তেমনই গুনতে হতে পারে চড়া সুদ। সিবিল স্কোর মূলত আপনার অতীতের ঋণ পরিশোধের অভ্যাসের প্রতিফলন। তাই স্কোর ভালো রাখতে নিয়মিত সময়ের মধ্যে ইএমআই পরিশোধ করুন এবং অতিরিক্ত ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। সঠিক আর্থিক শৃঙ্খলা বজায় রাখলেই ভবিষ্যতে সস্তায় লোন পাওয়া সহজ হবে।

