কয়লা পাচার ও আইপ্যাক তদন্তে ইডির ‘স্পেশাল টিম’ – এবেলা
এবেলা ডেস্কঃ
কয়লা পাচার এবং আইপ্যাক মামলার তদন্তে গতি আনতে বিশেষ দল গঠনের পরিকল্পনা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার ইডি ডিরেক্টর রাহুল নবীন দিল্লির কর্মকর্তাদের সাথে কলকাতার অফিসারদের সমন্বয়ে একটি শক্তিশালী তদন্তকারী দল তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। মূলত জটিল এই মামলার জট দ্রুত ছাড়াতেই কেন্দ্রীয় সংস্থার এই নতুন তৎপরতা।
তদন্তকারীদের সাথে বৈঠকে আইপ্যাক দফতরে অভিযানের সময়কার বিস্তারিত তথ্য নেন ইডি প্রধান। তল্লাশিতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের ভূমিকা নিয়েও বিশদে আলোচনা হয়। নিম্ন আদালতে বিচারাধীন মামলার ধীরগতিতে উষ্মা প্রকাশ করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার কঠোর নির্দেশ দিয়েছেন ডিরেক্টর।

