করম পূজায় পরীক্ষার্থীদের স্বস্তি! বদলে গেল HS ৩য় সেমিস্টারের দিনক্ষণ – এবেলা

এবেলা ডেস্কঃ
September 15, 20266:00 pm
করম পূজা উপলক্ষ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা সূচিতে বড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্বনির্ধারিত ২২ সেপ্টেম্বর, ২০২৬-এর পরীক্ষাটি পিছিয়ে ১৩ অক্টোবর, ২০২৬ তারিখে নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার নতুন সময় ও বিবরণ:
- নতুন তারিখ: ১৩ অক্টোবর, ২০২৬
- সময়: বেলা ২টো থেকে বিকেল ৩টে পর্যন্ত (দ্বিতীয় অর্ধে ১ ঘণ্টার পরীক্ষা)
যেসব বিষয়ের সূচি পরিবর্তিত হলো: এই সিদ্ধান্তের ফলে মূলত ভোকেশনাল বা বৃত্তিমূলক কোর্সের পরীক্ষার্থীরা প্রভাবিত হবেন। যে বিষয়গুলির পরীক্ষা ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে:
- হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেইলিং ও সিকিউরিটি
- আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স
- ট্যুরিজ়ম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং ও কনস্ট্রাকশন
- অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার
- পাওয়ার, ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স (BFSI), ফুড প্রসেসিং এবং টেলিকম
সংসদ সভাপতি মসিয়ুর রহমান সরদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষকে এখন থেকে এই নতুন দিনক্ষণ মেনেই প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিভ্রান্তি এড়াতে সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
