লেটেস্ট নিউজ

করের ফাঁস আলগা করবে কেন্দ্র? আসন্ন বাজেটে বড় ছাড়ের আশায় মধ্যবিত্ত – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ হতে আর মাত্র কয়েক দিন বাকি। আগামী ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করবেন। গতবার কর কাঠামোয় কিছুটা স্বস্তি মিললেও, এবার আমজনতা ও বিশেষজ্ঞদের প্রত্যাশা আরও অনেক বেশি। এক নজরে দেখে নিন কোন কোন ক্ষেত্রে বড় ছাড়ের সম্ভাবনা রয়েছে:

এইচআরএ (HRA) বা বাড়ি ভাড়া ভাতা

বর্তমানে মেট্রো ও নন-মেট্রো শহরগুলিতে বাড়ি ভাড়ার ক্ষেত্রে যথাক্রমে ৫০% ও ৪০% করছাড় পাওয়া যায় (পুরানো কর কাঠামোয়)। ক্রমবর্ধমান বাড়ি ভাড়ার কথা মাথায় রেখে অর্থমন্ত্রী এই ছাড়ের সীমা বৃদ্ধি করতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্ট্যান্ডার্ড ডিডাকশান বৃদ্ধি

নতুন কর কাঠামোয় বর্তমানে ৭৫,০০০ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশান পাওয়া যায়। বিশেষজ্ঞদের অনুমান, মধ্যবিত্তের হাতে বাড়তি নগদের জোগান দিতে এই সীমা বাড়িয়ে ১ থেকে ১.৫ লক্ষ টাকা করা হতে পারে।

ক্যাপিটাল গেনস ট্যাক্স

শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের উৎসাহ দিতে লং টার্ম (LTCG) ও শর্ট টার্ম (STCG) ক্যাপিটাল গেনস ট্যাক্সের হারে কাটছাঁট করতে পারে সরকার। বর্তমানে দীর্ঘমেয়াদী মুনাফায় ১২.৫% এবং স্বল্পমেয়াদী মুনাফায় ২০% কর দিতে হয়।

স্বাস্থ্য বিমা ও চিকিৎসা খরচ

আইসিএআই (ICAI) প্রস্তাব দিয়েছে যে, স্বাস্থ্য বিমার প্রিমিয়াম এবং নির্ভরশীল বিশেষ সক্ষম ব্যক্তিদের চিকিৎসার খরচের ওপর সারচার্জের সীমা বাড়ানো হোক। বর্তমানে নতুন কর কাঠামোয় এই সুবিধা পাওয়া যায় না, যা চালুর দাবি উঠছে।

টিডিএস (TDS) কাঠামোর সরলীকরণ

বর্তমানে ছয়টি ভিন্ন হারের টিডিএস কার্যকর রয়েছে (০.১% থেকে ২০%)। আইসিএআই-এর আবেদন, বিষয়টিকে সরল করতে মাত্র দুটি হার— ১% এবং ৫% রাখা হোক।

রিয়েল টাইম রিফান্ড ও সোনা বিনিয়োগ

আয়কর রিফান্ড দ্রুত করতে ‘রিয়েল-টাইম ট্র্যাকিং ড্যাশবোর্ড’ চালুর দাবি জানানো হয়েছে। পাশাপাশি, ফিজ়িক্যাল গোল্ড এবং গোল্ড মিউচুয়াল ফান্ডকেও গোল্ড ইটিএফ-এর মতো এক বছরের বিনিয়োগেই ‘লং টার্ম’ হিসেবে গণ্য করার সম্ভাবনা দেখছেন বাজার বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *