কলকাতায় তনিশকের ‘ডায়মন্ড এক্সপার্টিজ সেন্টার’, হিরে কেনায় স্বচ্ছতা আনবে অত্যাধুনিক প্রযুক্তি
কলকাতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল তনিশকের বিশেষ ‘ডায়মন্ড এক্সপার্টিজ সেন্টার’ (DXC)। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ডটির আইকনিক ন্যাচারাল ডায়মন্ড কালেকশন প্রদর্শনের পাশাপাশি এই কেন্দ্রের উদ্বোধন করা হয়। মূলত হিরে কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বৈজ্ঞানিক নির্ভুলতা নিশ্চিত করতেই তনিশকের এই অভিনব উদ্যোগ।
এই সেন্টারে গ্রাহকদের জন্য রয়েছে পাঁচটি অত্যাধুনিক ডায়াগনস্টিক টুল, যার মাধ্যমে হিরের আসল রূপ ও গুণমান যাচাই করা সম্ভব। লাইটস্কোপ, সিন্থডিটেক্ট এবং ইনক্লুশন ভিউয়ারের মতো প্রযুক্তির সাহায্যে হিরের আলো প্রতিফলন, উৎস এবং লেজার মার্কিং সরাসরি পরখ করা যাবে। এর ফলে গয়না কেনার অভিজ্ঞতা আরও তথ্যভিত্তিক ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে বলে দাবি কর্তৃপক্ষের।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কিউরেটেড ফ্যাশন শো এবং ‘ফেস্টিভ্যাল অফ ডায়মন্ডস’-এর সূচনা। সেখানে ‘এথেরিয়াল ওয়ান্ডার্স’ ও ‘মৃগাঙ্ক’-এর মতো বিশেষ সংগ্রহগুলো প্রদর্শিত হয়। টাইটান জুয়েলারি লিমিটেডের রিজিওনাল বিজনেস ম্যানেজার গৌরব কৃষ্ণ সাহ জানান, কারুশিল্প ও বিজ্ঞানের সমন্বয়ে গ্রাহকদের কাছে গয়না কেনার স্বচ্ছ অভিজ্ঞতা পৌঁছে দিতেই তারা প্রতিশ্রুতিবদ্ধ।

.jpeg.webp)