কলকাতার বইমেলায় চিকিৎসক কৌশিক লাহিড়ীর ত্রয়ী ধামাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা বইমেলায় একইসঙ্গে তিনটি নতুন বই নিয়ে হাজির হলেন বিশিষ্ট চিকিৎসক ও লেখক ডাঃ কৌশিক লাহিড়ী। কথাসাহিত্য, প্রবন্ধ এবং জনপ্রিয় বিজ্ঞান— এই তিন ভিন্ন স্বাদের বইগুলি পাঠকমহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। পেজেস, দাঁড়াবার জায়গা এবং আজকাল প্রকাশনীর স্টলে তাঁর এই সৃষ্টিগুলো পাওয়া যাচ্ছে।
প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে ২৬টি গল্পের সংকলন ‘নানা গল্প, জানা গল্প’, বিশাল গদ্যসম্ভার ‘যতখানি, ততখানি’ এবং ত্বকচর্চার বিজ্ঞানসম্মত বই ‘ত্বক Talk’। সহজ ভাষা ও যুক্তিনির্ভর এই বইগুলি এবারের মেলায় অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। পেশার পাশাপাশি তাঁর এই বহুমুখী সাহিত্য প্রতিভা পাঠকদের দারুণভাবে মুগ্ধ করছে।

