লেটেস্ট নিউজ

কসবায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু: নেপথ্যে কি মানসিক অবসাদ? – এবেলা

এবেলা ডেস্কঃ

কসবার লস্করহাট রোডে একটি আবাসনের আটতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ২৪ বছর বয়সী যুবক ওয়াজাহাত খান। মঙ্গলবার রাতে বোনের আবাসনে এসে সকলের অলক্ষ্যে বারান্দা থেকে মরণঝাঁপ দেন তিনি। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক গত কয়েক মাস ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন।

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করার পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। কী কারণে ওই যুবক এমন চরম পথ বেছে নিলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *