লেটেস্ট নিউজ

কসাইখানা থেকে ফিল্মি কায়দায় পলায়ন, ১৭ কিমি পথ পেরিয়ে সাত বন্ধুর রোমহর্ষক ঘরওয়াপসি – এবেলা

এবেলা ডেস্কঃ

চিনে অপহৃত সাতটি কুকুরের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কাহিনি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। জিলিন প্রদেশের চ্যাংচুন এলাকায় একটি চলন্ত ট্রাক থেকে কৌশলে পালিয়ে প্রায় ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজেদের গ্রামে ফিরেছে এই সারমেয় বাহিনী। সিসিটিভি ফুটেজ ও পথচারীদের ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা গেছে, একটি কর্গি কুকুরের নেতৃত্বে জার্মান শেফার্ড, গোল্ডেন রিট্রিভার এবং ল্যাব্রাডররা হাইওয়ে ধরে সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে। মাঝপথে আহত এক সঙ্গীকে পাহারা দিয়ে বাকিরা যেভাবে আগলে রেখেছিল, তা দেখে নেটিজেনরা রীতিমতো আবেগপ্রবণ।

ধারণা করা হচ্ছে, কুকুরগুলোকে মাংসের দোকানে বিক্রির উদ্দেশ্যে চুরি করা হয়েছিল। কিন্তু অদম্য প্রাণশক্তি ও বন্ধুত্বের টানে তারা আসাম্ভবকে সম্ভব করেছে। ড্রোন এবং স্বেচ্ছাসেবকদের সহায়তায় শেষ পর্যন্ত তিনটি ভিন্ন পরিবারের এই সাতটি পোষ্যই নিরাপদে নিজেদের মালিকের কাছে ফিরে গেছে। এই ঘটনা চিনে পশু সুরক্ষা আইন আরও কঠোর করার দাবিকে পুনরায় উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *