কাগজের নোটের যুগ কি শেষ! দেশে কি তবে এবার আসছে প্লাস্টিকের টাকা? – এবেলা

কাগজের নোটের যুগ কি শেষ! দেশে কি তবে এবার আসছে প্লাস্টিকের টাকা? – এবেলা

এবেলা ডেস্কঃ

কাগজের নোটের ছেঁড়া-ফাটার ঝক্কি ও উচ্চ উৎপাদন খরচ কমাতে দেশে প্রথমবার চালু হতে চলেছে পলিমার বা প্লাস্টিকের নোট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রস্তাবে সম্মতি জানিয়ে ১০ এবং ২০ টাকা মূল্যের ১০০ কোটি পলিমার ব্যাঙ্কনোট পরীক্ষামূলকভাবে চালুর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাজ্যসভায় এক লিখিত জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বড় সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। আরবিআই আইন, ১৯৩৪-এর ২৫ নম্বর ধারা প্রয়োগ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক এই পরীক্ষার সফলতা মিললে পরবর্তীতে নিয়মিত প্রচলনে আসার পরিকল্পনা রয়েছে। তবে প্লাস্টিকের টাকা বাজারে এলেও বিদ্যমান কাগজের মুদ্রা বাতিল হচ্ছে না, দুটিই সমান্তরালভাবে চালু থাকবে। ক্রমবর্ধমান উৎপাদন খরচ ও ময়লা নোট বাতিলের চাপ এড়াতেই এই পদক্ষেপ। উল্লেখ্য, ডিজিটাল লেনদেনের ব্যাপক প্রসার সত্ত্বেও আমজনতার হাতে নগদ টাকার পরিমাণ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *