‘কাছে ঘেঁষতে দেয় না, আবার বিক্রি!’ যুদ্ধবিমান নিয়ে USA-কে তুলোধনা এয়ার চিফের – এবেলা

‘কাছে ঘেঁষতে দেয় না, আবার বিক্রি!’ যুদ্ধবিমান নিয়ে USA-কে তুলোধনা এয়ার চিফের – এবেলা

এবেলা ডেস্কঃ

যোধপুরে তরঙ্গ শক্তি ২০২৬-র সমাপ্তি অনুষ্ঠানে মার্কিন বিমান বাহিনীর কর্তাকে পাশে বসিয়েই আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 বিক্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং। সাংবাদিক বৈঠকে মার্কিন যুদ্ধবিমান ভারতের কাছে বিক্রির কোনও আনুষ্ঠানিক প্রস্তাব এখনও পাওয়া যায়নি বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। মার্কিন কর্তাদের উপস্থিতিতেই এই কটাক্ষ প্রতিরক্ষা মহলে চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পাশাপাশি, রাশিয়ার পঞ্চম প্রজন্মের SU-57 যুদ্ধবিমান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বায়ুসেনা প্রধান জানান, রাশিয়ার কাছ থেকে একটি প্রস্তাব এলেও তা মূল্যায়নের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকার সিদ্ধান্ত জানালে তবেই এই রুশ যুদ্ধবিমানটি ভারতের চাহিদা পূরণ করতে পারে কি না, সে বিষয়ে মূল্যায়ন শুরু হবে। ভারতের প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং দেশীয় যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা বর্তমানে প্রধান অগ্রাধিকার হিসেবে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *