লেটেস্ট নিউজ

কানাডাকে ট্রাম্পের হুঁশিয়ারি, বিমানের ওপর ৫০% শুল্কের খাঁড়া! – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাণিজ্য যুদ্ধের পথ বেছে নিলেন। বৃহস্পতিবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কানাডায় তৈরি সমস্ত বিমানের সার্টিফিকেশন বা অনুমোদন বাতিলের পরিকল্পনা করছে আমেরিকা। একইসঙ্গে ট্রাম্পের হুঁশিয়ারি, কানাডা যদি আমেরিকার তৈরি ‘গালফস্ট্রিম জেট’-এর অনুমোদন না দেয়, তবে কানাডিয়ান বিমানের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপানো হবে।

প্রেসিডেন্টের এই কঠোর সিদ্ধান্তের আওতায় সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে কুইবেকের বিখ্যাত ‘বম্বার্ডিয়ার গ্লোবাল এক্সপ্রেস জেট’। ট্রাম্পের এই চরম অবস্থানে আমেরিকা ও কানাডার মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মূলত মার্কিন জেট নির্মাতাদের বাজার নিশ্চিত করতেই ট্রাম্পের এই আক্রমণাত্মক পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *