কাশী-প্রয়াগ যাওয়া কি আসাম্ভব? ঘরে বসেই মৌনী অমাবস্যার পুণ্য লাভের গোপন উপায় জেনে নিন! – এবেলা
এবেলা ডেস্কঃ
১৮ জানুয়ারি ২০২৬, রবিবার পালিত হবে পবিত্র মৌনী অমাবস্যা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ মাসের এই বিশেষ তিথিতে প্রয়াগরাজ বা কাশীতে স্নান করলে মোক্ষ লাভ হয়। তবে বিশেষ কারণে সেখানে যেতে না পারলেও পুণ্য অর্জনে বাধা নেই। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, প্রয়াগরাজকে স্মরণ করে নিকটস্থ জলাশয়ে বা এমনকি বাড়িতে কলের জলেই পবিত্র স্নান সেরে নেওয়া সম্ভব।
শাস্ত্রমতে, ১৭ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে তিথি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি রাত ১টা ০৯ মিনিট পর্যন্ত। ফলে রবিবার সারাদিনই স্নান ও দানের জন্য শুভ। এই দিনে মৌনব্রত পালন ও শুদ্ধচিত্তে স্নান করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। তাই দূরত্ব যাই হোক না কেন, নিষ্ঠার সাথে গৃহকোণেই অমাবস্যার পূর্ণ ফল লাভ করতে পারেন সাধারণ ভক্তরা।

