কিবোর্ডের গোপন বোতামের রহস্য ৯০ শতাংশ মানুষই জানেন না – এবেলা

কিবোর্ডের গোপন বোতামের রহস্য ৯০ শতাংশ মানুষই জানেন না – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রতিদিনের ব্যবহারে কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে একাধিক বোতাম চোখে পড়লেও ‘পজ় ব্রেক’ নামক একটি বোতামের কাজ সম্পর্কে এখনও অনেকেই অজ্ঞ। সাধারণত ‘প্রিন্ট স্ক্রিন’ এবং ‘স্ক্রোল লক’ বোতামের কাছাকাছি থাকা এই কী-টি একসময় কম্পিউটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অতীতে যখন কমান্ড লাইনের মাধ্যমে কাজ চালানো হতো, তখন স্ক্রিনে ভেসে ওঠা দ্রুগতি তথ্যের প্রবাহ সাময়িকভাবে থমকে দিয়ে পড়তে সাহায্য করত এই ‘পজ়’ ফাংশন। পাশাপাশি পুরনো ডস অপারেটিং সিস্টেমে বা প্রোগ্রামিংয়ের সময় কোনো চলমান কমান্ডকে মাঝপথে বন্ধ করতে ‘কন্ট্রোল + ব্রেক’ শর্টকাট ব্যাপকভাবে ব্যবহৃত হতো।

যুগের পরিবর্তনের সঙ্গে আধুনিক উইন্ডোজ ও উন্নত সফটওয়্যারে অন্যান্য শর্টকাটের ব্যবহার বাড়ায় এই বোতামটির আগের মতো বহুল ব্যবহার আর দেখা যায় না। তবে বর্তমান কম্পিউটারেও এর কার্যকারিতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ‘উইন্ডোজ + পজ়/ব্রেক’ একসঙ্গে চাপলে সরাসরি প্রসেসর, র‍্যাম এবং উইন্ডোজ সংক্রান্ত যাবতীয় সিস্টেম তথ্য স্ক্রিনে ফুটে ওঠে। এছাড়া কিছু কিছু পুরনো গেম ও বিশেষ সফটওয়্যারে কাজ সাময়িকভাবে স্থগিত রাখতে এখনও এই বোতামের প্রয়োগ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *