লেটেস্ট নিউজ

কুম্ভমেলায় স্বামীকে হারিয়েছিলেন আর ঘরে হারালেন প্রাণ! পাষণ্ড শ্বশুরের লালসার বলি বিধবা পুত্রবধূ – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজের নাতনির আর্তনাদও টলাতে পারল না মন! উত্তরপ্রদেশের মহোবায় লালসার পথে বাধা হওয়ায় নিজের বিধবা পুত্রবধূকে নৃশংসভাবে পিটিয়ে মারল শ্বশুর। গত বছর প্রয়াগরাজ কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে স্বামী আশারামের মৃত্যুর পর থেকেই অসহায় সুখদেবীর ওপর কুনজর ছিল শ্বশুর দয়ারামের। বারবার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এবং পরিবারের অন্যদের সামনে প্রতিবাদ করায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ওই বৃদ্ধ।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় বাড়িতে সুখদেবীকে একা পেয়ে চড়াও হয় দয়ারাম। পুত্রবধূ বাধা দিলে তাকে লোহার রড দিয়ে এলোপাথারি মারধর শুরু করে সে। আর্তনাদ শুনে ১৬ বছরের কিশোরী মেয়ে প্রতিজ্ঞা মাকে বাঁচাতে ছুটে এলেও রেহাই মেলেনি। উল্টে কিরাত ও যোগেন্দ্র নামে আরও দুই আত্মীয়ের সহায়তায় নাতনির সামনেই মাকে পিটিয়ে খুন করে অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় ওই গৃহবধুর। ঘাতক শ্বশুর বর্তমানে পলাতক। পুলিশ অভিযুক্তদের ধরতে তল্লাশি চালাচ্ছে। বাবা-মায়ের অকাল প্রয়াণে এখন সম্পূর্ণ অনাথ হয়ে পড়ল ১৬ বছরের প্রতিজ্ঞা ও ১০ বছরের হিমাংশু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *