লেটেস্ট নিউজ

কৃশানু দে-র স্মৃতিতে আবেগপ্রবণ ইস্টবেঙ্গল ক্লাব, বিকাশ পাঁপজির হাত ধরে ফিরছে নতুন এক ফুটবল প্রতিভা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : প্রয়াত কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র জন্মদিবসে ইস্টবেঙ্গল ক্লাবে প্রকাশিত হলো বিশেষ গ্রন্থ ‘শেষ তারা কৃশানু’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী পনি দে, সতীর্থ বিকাশ পাঁজি এবং ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তনীরা। কৃশানুর ফুটবল জীবনের নানা স্মৃতির পাশাপাশি তাঁর ব্যবহৃত বুট ও ভিভিআইপি বক্স ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে বিকাশ পাঁজি এক প্রতিভাবান তরুণ ফুটবলারের কথা উল্লেখ করে জানান যে তিনি নতুন এক কৃশানু দে-র সন্ধান পেয়েছেন। অত্যন্ত সাধারণ পরিবারের সেই ছেলের সমস্ত দায়িত্ব নিয়ে তাকে বড় ফুটবলার হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি। বাঙালির ফুটবল আবেগকে সঙ্গী করে কিংবদন্তি কৃশানুর উত্তরসূরি তৈরির এই ঘোষণা ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *