কেএল রাহুলের অবাক করা স্বীকারোক্তি: ‘আমি অপরিহার্য নই’ – এবেলা
এবেলা ডেস্কঃ
বিরাট-রোহিতের অবসরের পর এবার নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন তারকা ক্রিকেটার কেএল রাহুল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অবসর নিয়ে তিনি মোটেও ভীত নন এবং নিজেকে দলের জন্য অপরিহার্য মনে করেন না। রাহুলের মতে, ক্রিকেট কারো জন্য থেমে থাকে না এবং সঠিক সময়ে সরে দাঁড়ানোই শ্রেয়।
ক্যারিয়ারজুড়ে চোট ও অস্ত্রোপচারের মানসিক লড়াইয়ের কথা উল্লেখ করে রাহুল জানান, শরীর নয় বরং মনের সাথে লড়াই করা বেশি কঠিন। বর্তমানে তিনি রঞ্জি ট্রফির মাধ্যমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিন ফরম্যাটে নজরকাড়া পরিসংখ্যান থাকলেও এখনই ব্যাট তুলে রাখার কোনো পরিকল্পনা নেই এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারের।

