লেটেস্ট নিউজ

কেকেআরের সহ-অধিনায়ক রিঙ্কু সিং, নেপথ্য কারণ জানালেন অভিষেক নায়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল ২০২৬ মরশুমের জন্য অজিঙ্কা রাহানের ডেপুটি হিসেবে রিঙ্কু সিংকে বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফ্র্যাঞ্চাইজ়ি সূত্রের খবর, মূলত ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করতেই রিঙ্কুকে এই বড় দায়িত্ব দেওয়া হয়েছে। ২০২৭ সালে রাহানে অবসর নিলে রিঙ্কুকেই পাকাপাকিভাবে নেতৃত্বের ব্যাটন সঁপে দেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

সম্প্রতি ‘নাইট আনপ্লাগড ৩.০’ অনুষ্ঠানে কেকেআর হেড কোচ অভিষেক নায়ার এই সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন। তিনি জানান, দীর্ঘ সময় ধরে রিঙ্কুর মধ্যে নেতৃত্বের গুণাবলী লক্ষ্য করা গেছে। টি-২০ বিশ্বকাপ জয়ী এই তারকা মাঠের ভেতরে ও বাইরে দলকে নিয়ে যথেষ্ট সচেতন। রাহানের অভিজ্ঞতার পাশে রিঙ্কুর তারুণ্য দলকে বাড়তি শক্তি যোগাবে বলে কোচ আশাবাদী।

তবে নতুন দায়িত্বের মাঝে রিঙ্কুর বর্তমান ব্যাটিং ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। ২০২৩ সালের বিধ্বংসী পারফরম্যান্সের তুলনায় গত মরশুমগুলোতে তাঁর ব্যাটে রানের খরা দেখা গেছে। টি-২০ বিশ্বকাপেও তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি। তা সত্ত্বেও কেকেআর ম্যানেজমেন্ট তাঁর সামর্থ্যে আস্থা রেখে দলের ভবিষ্যতের চাবিকাঠি এই ফিনিশারের হাতেই তুলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *