কেন এখনও বন্দি সোনম ওয়াংচুক? সুপ্রিম কোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে এখনই মুক্তি দেওয়া সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টে সাফ জানাল কেন্দ্র। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, গত বছর লেহর হিংসাত্মক বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রের দাবি, ওয়াংচুককে আটক করার ফলেই বর্তমানে লেহর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে শান্তি ফিরে এসেছে।
আদালতে সোনমের অসুস্থতার দাবি উঠলেও কেন্দ্র তা নস্যাৎ করে জানিয়েছে, জয়পুরের এইমসে তাঁর সুচিকিৎসা চলছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ। কারাবিধি মেনে নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়। উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর থেকে অশান্তিতে মদত দেওয়ার অভিযোগে আটক রয়েছেন এই পরিবেশকর্মী, যার প্রেক্ষিতেই বর্তমানে আইনি লড়াই চলছে।

