কেন বাংলার শ্রমিকদের মহারাষ্ট্রে ছুটতে হচ্ছে? মমতাকে সরাসরি তোপ ফডণবীসের – এবেলা
এবেলা ডেস্কঃ
তারাপুর (বীরভূম): বাংলায় কর্মসংস্থানের আকাল এবং পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শাণালেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। বীরভূমের হাঁসন বিধানসভার তারাপুরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সরাসরি প্রশ্ন তোলেন রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে।
ফডণবীস বলেন, “বাংলায় কোনো নতুন উদ্যোগ নেই, নেই কাজের সুযোগ। আর সেই কারণেই এই রাজ্যের হাজার হাজার শ্রমিককে পেটের টানে মহারাষ্ট্রে গিয়ে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।” রাজ্যের এই ছবি বদলাতে তিনি বীরভূমের মাটি থেকে বাংলায় ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার ডাক দেন। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষকে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না।

