কেন শুধু বাংলার টাকাই আটকে? কেন্দ্রের জবাবে কি বঞ্চনার ছবি স্পষ্ট হলো? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : নজরদারি দল কি তবে শুধু বাংলার জন্যই? সম্প্রতি লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্র যে তথ্য দিয়েছে, তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। দেশের একাধিক রাজ্যে কেন্দ্রীয় দল অনিয়ম খুঁজলেও অর্থ বরাদ্দ বন্ধ হয়েছে কেবল পশ্চিমবঙ্গের। এর ফলে ঘরহারা গরিব মানুষের মাথার ওপর ছাদ পাওয়ার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।
২০২২-২৩ অর্থবছর থেকে আবাস যোজনার টাকা না আসায় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাম বাংলার সাধারণ শ্রমজীবী মানুষ। অন্যান্য রাজ্যে নজরদারি চললেও কাজ থামেনি, অথচ বাংলার ক্ষেত্রে নাম বিভ্রাট ও স্বচ্ছতার দোহাই দিয়ে বরাদ্দ শূন্য রাখা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে কি উন্নয়নের বদলে সাধারণ মানুষের দুর্ভোগই দীর্ঘায়িত হচ্ছে না?

