লেটেস্ট নিউজ

কেন হবে না জেল? পরিবেশ আদালতের শো-কজের মুখে বিশ্বভারতী – এবেলা

এবেলা ডেস্কঃ

বর্জ্য ব্যবস্থাপনায় চরম গাফিলতির দায়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করল জাতীয় পরিবেশ আদালত (এনজিটি)। কঠিন ও তরল বর্জ্য প্রক্রিয়াকরণে ব্যর্থতার অভিযোগে ক্ষুব্ধ আদালত সাফ জানতে চেয়েছে, কেন সংশ্লিষ্ট আধিকারিকদের গ্রেফতার করা হবে না?

ন’ বছর আগে পরিবেশকর্মী সুভাষ দত্তের দায়ের করা মামলার প্রেক্ষিতে আদালত একাধিক নির্দেশ দিলেও তা পালনে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়। এনজিটি আইন, ২০১০-এর ২৬ নম্বর ধারায় কেন ফৌজদারি মামলা শুরু হবে না, তা নিয়ে এখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শান্তিনিকেতনে। এই শো-কজ নোটিশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *