কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর, বাড়ল ২ শতাংশ মহার্ঘ ভাতা!
/indian-express-bangla/media/media_files/2025/12/03/post-office-kvp-investment-double-money-scheme-2025-12-03-19-01-11.jpg?ssl=1)
আসন্ন ২০২৬ সালের নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ৫৮ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে উন্নীত হলো। সরকারের এই পদক্ষেপে কয়েক লক্ষ সরকারি চাকুরিজীবী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
নতুন এই মহার্ঘ ভাতা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করা হবে। সরকারি হিসাব অনুযায়ী, যাদের মূল বেতন বা বেসিক পে ১৮,০০০ টাকা, তাদের মাসিক বেতন ৩৬০ টাকা বৃদ্ধি পাবে। পাশাপাশি, ৫৬,১০০ টাকা বেসিক পে রয়েছে এমন কর্মীদের ক্ষেত্রে মাসিক বেতন ১,১০০ টাকার বেশি বাড়বে। উপভোক্তা মূল্য সূচকের (CPI-IW) ওপর ভিত্তি করে মূল্যবৃদ্ধির বাজারে কর্মীদের আর্থিক স্বচ্ছলতা বজায় রাখতেই সরকার এই ভাতা সংশোধন করেছে। এদিনের মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সংরক্ষণ বিল নিয়েও আলোচনা করেছেন।
