লেটেস্ট নিউজ

কৈলাশহর কাণ্ড: ‘কাউকে ছাড়া হবে না’, কড়া হুঁশিয়ারি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কৈলাশহরে পিডব্লিউডি দপ্তরের টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। অগ্নিসংযোগ, ভাঙচুর ও পাথর ছোড়ার ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় বিজেপি মন্ডল সভাপতিসহ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড গুলি চালাতে বাধ্য হয়।

এই হিংসাত্মক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তিনি জানান, ঘটনার সব অভ্যন্তরীণ তথ্য তার কাছে রয়েছে এবং দোষীদের কাউকেই রেহাই দেওয়া হবে না। রাজ্যে হিংসার সংস্কৃতির জন্য তিনি পরোক্ষভাবে বাম আমলের অভ্যাসকেই দায়ী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *