লেটেস্ট নিউজ

কৈশোরে ‘বডিশেমিং’ ও মানসিক ট্রমা, সন্তানের আত্মবিশ্বাস ফেরাতে বাবা-মায়ের ভূমিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

শারীরিক গঠন বা গায়ের রং নিয়ে বিদ্রূপ তথা ‘বডিশেমিং’ বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাসে গভীর ক্ষত সৃষ্টি করছে। বিশেষ করে বয়ঃসন্ধিকালে শরীরের স্বাভাবিক পরিবর্তন নিয়ে সহপাঠী বা পরিচিতদের নেতিবাচক মন্তব্য অনেককে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। আধুনিক প্যারেন্টিংয়ের ক্ষেত্রে এই স্পর্শকাতর সময়ে সন্তানের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের মতে, সন্তানকে শুরুতেই বোঝাতে হবে যে বাহ্যিক রূপ অস্থায়ী এবং প্রকৃত গুণই সাফল্যের চাবিকাঠি। নিন্দুকের কথায় কান না দিয়ে নিজেকে ভালোবাসার পাঠ দিতে হবে তাদের। কোনো পরিস্থিতিতেই যেন তারা হীনম্মন্যতায় না ভোগে, সেজন্য বাবা-মায়ের সঙ্গে খোলাখুলি আলোচনার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

ছোট পরিবার ও ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেক সময় শিশুরা একাকীত্বে ভোগে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অভিভাবক হিসেবে সন্তানের মনের কথা শোনা এবং তাদের নৈতিক সমর্থন দেওয়া অপরিহার্য। শরীরের পরিবর্তনের এই স্বাভাবিক পর্যায়কে ইতিবাচকভাবে গ্রহণ করতে শেখানোই হবে বর্তমান সময়ের সঠিক অভিভাবকত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *