কো-পাইলট শাম্ভবীর শেষ মেসেজ, মর্মাহত ঠাকুমা – এবেলা
এবেলা ডেস্কঃ
মহারাষ্ট্রের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ কো-পাইলট শাম্ভবী পাঠক। মাত্র ২৫ বছর বয়সে নাতনির এই অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর ঠাকুমা মীরা দেবী। গোয়ালিয়রের বাড়িতে একা থাকা ঠাকুমাকে প্রতিদিনের মতো বুধবার সকালেও ‘গুড মর্নিং’ মেসেজ পাঠিয়েছিলেন তাঁর আদরের ‘চিনি’।
স্মৃতি হাতড়ে কান্নায় ভেঙে পড়া মীরা দেবী বলেন, “কে জানত ওটাই ওর শেষ মেসেজ হবে।” উল্লেখ্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সফরের সঙ্গে যুক্ত এই বিমান দুর্ঘটনায় শাম্ভবীসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। পরিবারের প্রিয় সদস্যকে হারিয়ে এখন শোকের ছায়া পাঠক পরিবারে।

