লেটেস্ট নিউজ

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার, টিউমার ধ্বংস করবে ‘বন্ধু’ ব্যাকটেরিয়া – এবেলা

এবেলা ডেস্কঃ

চিকিৎসা বিজ্ঞানে ‘কাঁটা দিয়ে কাঁটা তোলা’র পথেই ক্যানসার জয়ের নতুন দিশা দেখালেন গবেষকরা। কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু এবং হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যৌথভাবে এমন এক বিশেষ ব্যাকটেরিয়া তৈরি করেছেন, যা সুস্থ কোষের ক্ষতি না করে সরাসরি টিউমার কোষকে আক্রমণ করবে। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা ‘ক্লস্ট্রিডিয়াম স্পোরোজেনেস’ নামক মাটির ব্যাকটেরিয়াকে জিনগত প্রযুক্তির মাধ্যমে ক্যানসার বিনাশের উপযোগী করে তুলেছেন।

গবেষণা অনুযায়ী, এই ব্যাকটেরিয়াগুলো শরীরে প্রবেশের পর অক্সিজেনবিহীন টিউমার আক্রান্ত এলাকাগুলো নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম। ক্যানসার কোষের ভেতরে পৌঁছে এগুলো দ্রুত বংশবৃদ্ধি করে এবং অনিয়মিত কোষ বিভাজন রুখে দিয়ে টিউমারকে ভেতর থেকে ধ্বংস করে ফেলে। কেমোথেরাপির যন্ত্রণাদায়ক পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে এই পদ্ধতি অত্যন্ত কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিকভাবে পশুর শরীরে এই পরীক্ষার ফল ইতিবাচক এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই ব্যাকটেরিয়াগুলোকে ল্যাবরেটরিতে নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ, যা মানবশরীরে প্রয়োগের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করবে। বর্তমানে মানুষের ওপর এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি চলছে। সফল হলে আগামী দিনে ক্যানসার চিকিৎসায় এটি এক নতুন বিপ্লব নিয়ে আসবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *