ক্যান্সারের যন্ত্রণাতেও সুতপার পায়ের যত্ন নিতেন ইরফান, জানুন সেই আবেগঘন কাহিনি!
April 18, 2026

প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবনের প্রতিটি সাফল্য ও প্রতিকূলতায় তাঁর ছায়াসঙ্গী হিসেবে পাশে ছিলেন স্ত্রী সুতপা সিকদার। প্রচারের আলোর আড়ালে থাকা সুতপার সঙ্গে ইরফানের সম্পর্কের গভীরতা নিয়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে উঠে এসেছে, ক্যানসার আক্রান্ত হওয়ার মতো শারীরিক যন্ত্রণার দিনগুলোতেও ইরফান নিজের স্ত্রীর পায়ের যত্ন নিতেন।
এই আবেগঘন তথ্যটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে নেটপাড়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। ইরফানের এমন মানবিক আচরণের বিষয়টি দেখে অভিনেতার অসংখ্য অনুরাগী আবেগপ্রবণ হয়ে পড়েছেন। নেটিজেনদের একাংশ এই ঘটনাকে অভিনেতার অনন্য ও স্বর্গীয় সত্তার প্রতিফলন হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
