ক্যারিবিয়ান সাগরে মার্কিন সেনার ভয়াবহ হামলা ও তিনজনের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : মাদক পাচার রুখতে ক্যারিবিয়ান সাগরে পুনরায় জাহাজ ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, যার ফলে তিনজনের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে জরুরি পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও নিহতদের পরিচয় বা মাদক পাচারের সপক্ষে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। গত সেপ্টেম্বর থেকে এই অঞ্চলে চালানো ৩৮টি অভিযানে এ পর্যন্ত ১৩৩ জন প্রাণ হারিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
প্রতিরক্ষাসচিব পিট হেগসিথ দাবি করেছেন, এই কঠোর অভিযানের ভয়ে মাদক পাচারকারীরা সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। বর্তমানে ভেনেজুয়েলা উপকূলে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ জেনারেল ফোর্ড মোতায়েন করে নজরদারি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। লাতিন আমেরিকার মাদক কারবারিদের বিরুদ্ধে এই ‘সশস্ত্র সংঘর্ষ’ চলবে বলে জানিয়েছে হোয়াইট হাউস, যদিও প্রমাণের অভাব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

