ক্রাশ কি মনের কথা বলছে না? মহাশিবরাত্রির এই অলৌকিক উপায়ে মিলবে মনের মানুষ! – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালের মহাশিবরাত্রিতে শিব-পার্বতীর আরাধনা প্রেম ও দাম্পত্যের জটিলতা কাটাতে বিশেষ কার্যকরী হতে পারে। শাস্ত্র মতে, এই পবিত্র তিথিতে ভক্তিভরে ব্রত পালন করলে মনের মানুষের সঙ্গে মিলন ও বিয়ের পথে আসা সমস্ত বাধা দূর হয়।
বিশেষ করে লাল পোশাক পরে শিব-পার্বতীর মন্দির প্রদক্ষিণ এবং নিশীথ কালে পঞ্চামৃত দিয়ে অভিষেকের রীতি প্রচলিত রয়েছে। শুদ্ধ মনে উপোস রেখে দেবীর চরণে লাল দ্রব্য অর্পণ করলে প্রেমের সম্পর্কে স্থায়িত্ব আসে এবং কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পাওয়া সম্ভব হয় বলে ভক্তরা বিশ্বাস করেন।

