ক্রিকেট মাঠ থেকে এবার ‘ডক্টর’ রোহিত: পাচ্ছেন বিশেষ সম্মান – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটে অনবদ্য অবদান ও অসাধারণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ রোহিত শর্মাকে সাম্মানিক ডক্টরেট দিচ্ছে অজিঙ্কা ডি ওয়াই পাতিল বিশ্ববিদ্যালয়। শনিবার মুম্বইয়ে বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠানে এই ‘ডি লিট’ উপাধি গ্রহণ করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কর্তৃপক্ষের মতে, তাঁর হার না মানা মানসিকতা ও রণকৌশল আগামীর শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা।
টি-২০ বিশ্বকাপ জয়ের পর এই ফর্ম্যাট থেকে অবসর নিলেও বর্তমানে ওডিআই ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন ৩৮ বছর বয়সি এই তারকা ব্যাটার। তাঁর এই নতুন মাইলফলক ক্রীড়ামহলে বিশেষ চাঞ্চল্য তৈরি করেছে। ভক্তরা এখন প্রিয় ‘হিটম্যান’-কে নতুন পরিচয়ে দেখার অপেক্ষায় রয়েছেন।

