লেটেস্ট নিউজ

ক্রেডিট কার্ডের লিমিট কীসের ভিত্তিতে ঠিক হয় জানলে অবাক হবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

ডেবিট কার্ডের দিন শেষ করে এখন সবার পকেটে জায়গা করে নিয়েছে ক্রেডিট কার্ড। কেনাকাটায় দেদার ছাড় আর ক্যাশব্যাকের লোভে আমরা অনেকেই এই কার্ড ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন আপনার ক্রেডিট কার্ডের খরচের সীমা বা লিমিট ঠিক কীভাবে নির্ধারিত হয়? ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলত আপনার মাসিক বেতন, চাকরির ধরন এবং স্থায়িত্ব যাচাই করে এই সীমা নির্ধারণ করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ক্রেডিট স্কোর বা সিিবল স্কোর।

আপনার আগের ঋণ পরিশোধের ইতিহাস এবং বিল মেটানোর অভ্যাসের ওপর ভিত্তি করেই এই স্কোর তৈরি হয়। বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে ক্রেডিট কার্ডের মোট লিমিটের মাত্র ৩০ শতাংশ খরচ করা উচিত। এতে ক্রেডিট স্কোর ভালো থাকে। মনে রাখবেন, একটি ভালো ক্রেডিট স্কোর থাকলে ভবিষ্যতে খুব সহজে এবং কম সুদে বড় অঙ্কের লোন পাওয়া সম্ভব। তাই ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া এবং সময়মতো বিল মেটানো অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *