ক্র্যাচ হাতে ঋত্বিক! জন্মগত শারীরিক সমস্যা নিয়ে মুখ খুললেন অভিনেতা – এবেলা
এবেলা ডেস্কঃ
পরিচালক গোল্ডি বহেলের জন্মদিনের পার্টিতে অভিনেতা ঋত্বিক রোশানকে ক্র্যাচ হাতে দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। হাঁটতে অসুবিধা হওয়ায় তিনি ফটোগ্রাফারদের পোজ দেননি। পরে সামাজিক মাধ্যমে অভিনেতা জানান, তাঁর বাম হাঁটু, পা, ডান গোড়ালি এবং বাম কাঁধে কিছু জন্মগত শারীরিক জটিলতা রয়েছে।
জানা গেছে, গত বছর ‘ওয়ার ২’ ছবির একটি দৃশ্যের মহড়া দিতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ঋত্বিক। সেই পুরনো চোটের কারণেই বর্তমানে তাঁকে চলাফেরায় ক্র্যাচের সাহায্য নিতে হচ্ছে। প্রিয় তারকার এই অসুস্থতার খবরে নেটদুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

