ক্ষমা চাইলেন হুমায়ুন কবীর, তোপ দাগলেন তৃণমূলকে – এবেলা
এবেলা ডেস্কঃ
রেজিনগরের সভা থেকে তৃণমূলের কড়া সমালোচনা করলেন JUP প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। সুব্রত বক্সীকে দলের ‘শিখণ্ডী’ বলে কটাক্ষ করার পাশাপাশি তিনি জানান, দীর্ঘ ৩০ বছর তিনি অধীর চৌধুরীর অনুগামী হিসেবে কংগ্রেস করেছেন। তবে এদিন নিজের পুরনো বিতর্কিত মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করে হিন্দুদের কাছে ক্ষমা চেয়েছেন হুমায়ুন। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তিনি সেই মন্তব্য করেছিলেন।

