খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’! বিজেপি-আরএসএসকে নিশানা করে বিস্ফোরক রাহুল – এবেলা

খাড়গের সভাস্থলে ‘শুদ্ধিকরণ’! বিজেপি-আরএসএসকে নিশানা করে বিস্ফোরক রাহুল – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভাস্থলে তথাকথিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির ইন্দিরা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘটনা তুলে ধরে বিজেপি ও আরএসএসের মানসিকতার কঠোর সমালোচনা করেন। গত ৮ অগস্ট রামলীলা ময়দানে খাড়গের উপস্থিতিতে সভা শেষ হওয়ার পর শ্রীরাম সেনার পক্ষ থেকে ময়দানে এই পুজো অনুষ্ঠিত হয় বলে অভিযোগ। খাড়গেল দলিত সম্প্রদায়ের মানুষ বলেই এমন পদক্ষেপ করা হয়েছে দাবি করে, এর বিরুদ্ধে তপশিলি জাতি ও উপজাতি অনগ্রসর প্রতিরোধ আইনে অবিলম্বে মামলা দায়েরের দাবি জানিয়েছেন রাহুল।

রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় জানান, শুদ্ধিকরণ আসলে অস্পৃশ্যতারই অন্য রূপ এবং সংবিধানে তা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বিজেপি তা চর্চা করছে। একজন বর্ষীয়ান নেতার সঙ্গে এমন আচরণ করা হলে সাধারণ দলিতদের কী অবস্থা হয়, তা সহজেই অনুমেয়। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রান্তে এখনও দলিত শিশুদের বৈষম্যের শিকার হতে হয়। পুরো ঘটনাটিকে দুটি মতাদর্শের লড়াই হিসেবে বর্ণনা করে তিনি উত্তরাখণ্ড সরকার ও কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা না নিলে কংগ্রেস উপযুক্ত প্রতিক্রিয়া জানাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *