খামেনেইর পর এবার কি ইসমাইল খাতিবও খতম আর কী বড় চমক দিচ্ছে ইজরায়েল – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুর পর এবার দেশটির গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি করেছে ইজরায়েল। মঙ্গলবার এক অভিযানে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ। তেহরান এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানিও ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আমেরিকা ও ইজরায়েলের এই যৌথ অভিযানে ইরানে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।

